Frequently Asked Questions
NSTU Research Cell হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্র যা গবেষণা কার্যক্রম সমন্বয় এবং গবেষক ও শিক্ষার্থীদের সহায়তা প্রদান করে।
আবেদন করতে হলে Research Cell এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে ফরম পূরণ করতে হবে এবং প্রস্তাবিত প্রজেক্টের বিস্তারিত ফরম পূরণ করে সাবমিট করতে হবে।
অর্থায়ন Research Cell এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত বাজেট এবং অনুদানের মাধ্যমে সরবরাহ করা হয়। প্রকল্প গ্রহণের আগে বাজেট এবং প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়। [বিঃদ্রঃ শুধুমাত্র অনুমোদিত প্রস্তাবনার বিপরীতেই বাজেট প্রদান করা হবে]
প্রকল্পের সময়সীমা প্রকল্পের ধরণ অনুযায়ী ১ বছর পর্যন্ত হতে পারে। [বিঃদ্রঃ প্রকল্পের মেয়াদ কোনো ভাবেই ১ বছরের বেশি হতে পারবে না]
শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ গবেষণা প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন । আবেদন করার আগে যোগ্যতার শর্তাবলী পরীক্ষা করা আবশ্যক।
একাউন্ট ক্রিয়েট করার জন্য Institutional Email ব্যবহার করে, https://www.researchcell.nstu.ac.bd তে গিয়ে register বাটনে ক্লিক করে, রেজিস্ট্রেশন ফরম ফিলাপ করতে হবে। রেজিস্ট্রেশন ফরম সাবমিট করার পর, আপনার institutional ইমেইল এ একটা ভেরিফিকেশন লিংক যাবে, আপনার ইমেইলি ভেরিফাই করলেই আপনি লগইন করতে পারবেন।
প্রজেক্ট সাবমিট করার জন্য প্রথমে আপনার একাউন্টে লগইন করতে হবে। লগইন করার পর আপনার Dashboard এ প্রজেক্ট সাবমিশনের নোটিশ দেখতে পাবেন। প্রজেক্ট সাবমিট করার জন্য নোটিশের সাথে "Submit Project" বাটনে ক্লিক করুন। একবার প্রজেক্ট সাবমিট বাটনে ক্লিক করার পর, পরবর্তীতে আপনি শুধু আপনার প্রজেক্ট প্রোপোজাল এডিট/ আপডেট করতে পারবেন
Previous Year Funding এর তথ্য সংযুক্ত করার জন্য Project Submission Form এর "Researcher Info" Tab এর নিচের দিকে "Previous Year Funding" এ Yes ক্লিক করতে হবে। তারপর আপনি যতগুলো বর্ষের ফান্ডিং পেয়েছেন তা Add More বাটনে ক্লিক করে সংযুক্ত করতে পারবেন।
বিঃদ্রঃ Allocated Amount এর ঘরে শুধুমাত্র সংখ্যা ইনপুট দিতে হবে। সাথে অন্য কোনো Special Symbol যেমনঃ কমা (,) টাকার সাইন (/-) ইত্যাদি ইনপুট হিসেবে দেয়া যাবেনা।
Principal Investigator এবং Co-Principal Investigator হতে হলে তাকে অবশ্যই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে। কোনোভাবেই তা নোবিপ্রবির বাহিরের কেউ হতে পারবে না।
Brief Proposal এ তথ্য আপডেট করার জন্য নিম্নোক্ত নির্দেশনা অনুসরন করুণঃ
১। ধাপে ধাপে প্রতিটি ইনপুট বক্স ফিলাপ করুন।
২। প্রতিটি ধাপের তথ্য Text Editor দিয়ে ফরম্যাটিং করুন। এইখানে ইনপুট বক্সে আপনি যেভাবে ফরম্যাটিং করে দিবেন, ঠিক সেভাবেই পিডিএফে তথ্য প্রদর্শিত হবে।
৩। MS Word বা পিডিএফ থেকে Text Copy Paste করার জন্য, আগে থেকেই যাচাই করে নিন, আপনার Text এ কোনো প্রকার লিংক করা রয়েছে কিনা। যদি লিংক করা থাকে, তাহলে সেই Text ইনপুট বক্সে Paste করার জন্য Paste as a Plain Text হিসেবে দিন। Paste করার পর, আপনার ইচ্ছে অনুযায়ী ফরম্যাটিং করে দিন।
Brief Proposal এ তথ্য Insert করার পর অবশ্যই Text-Align Justify করে দিবেন, তাহলে আপনার প্রজেক্ট প্রপোজালের ফরম্যাটিং খুব সুন্দর হবে।
ছবি যুক্ত করার জন্য আপনি যে সেকশনে ছবি যুক্ত করতে চান এবং অই সেকশনের যে অংশে ছবি যুক্ত করতে চান সেখানে মাউসের কার্সর রেখে এডিটর এর উপরে image icon এ ক্লিক করুন। ছবি যুক্ত করে ছবির বর্ডার থেকে সিলেক্টর ধরে ছবি ছোট/বড় করতে পারবেন।
বিঃদ্রঃ শুধুমাত্র jpg,png,jpeg এর Format এর ছবি সংযুক্ত করুন।
বাজেটের তথ্য এড করার জন্য "Milestone & Budget" সেকশনে যান। সেখান থেকে Equipment & Tools অংশে আপনার যে যে Equipment & Tools বাবত খরচ রয়েছে তার হিসাব (Items, Quantity, Unit Price) ইত্যাদি এড করুন। পাশেই আপনার Subtotal দেখাবে।
একইভাবে Operation Cost কেও সংযুক্ত করুন।
আপনার নিজের পেপারকে রেফারেন্সে যুক্ত করার সময় আপনার নামের জায়গায় ***, পেপারের টাইটেলে ***, ভলিউমে ***, পেজ নাম্বারে *** দিবেন। শুধুমাত্র জার্নাল/পাবলিশারের নাম এবং পাবলিকেশন বর্ষ দিবেন। (যেমনঃ ***, ***, ***, ***,Springer,2025)
না, প্রপোজালের কোথাও আপনি আমার নাম/ডিপার্ট্মেন্ট অথবা অন্য কোনো ব্যক্তিগত তথ্য দিতে পারবেন না। এমন কোনো তথ্যসংস্লিষ্টতা পাওয়া গেলে প্রপোজাল বাতিল বলে গণ্য হবে।
Text Justification করার জন্য শুরুতে আপনার Word File থেকে Text Copy করে Researchcell এর Text Editor এ মাউসের রাইট বাটনে ক্লিক করে Text as a Plain Text আকারে Paste করুন। তারপর ফন্ট সাইজ ১২ পিক্সেল এবং ফন্ট ফ্যামিলি Times New Roman সেট করে, এলাইনমেন্ট থেকে প্রথমে Right align তারপর Text Justify করে দিয়ে সেভ দিলেই, আপনার ফরম্যাটিং ঠিকঠাক চলে আসবে।